News71.com
 Bangladesh
 19 Jan 21, 09:52 PM
 312           
 0
 19 Jan 21, 09:52 PM

ঢাকাগামী পিকআপ ভ্যান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

ঢাকাগামী পিকআপ ভ্যান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়কের লক্ষ্মীপুর এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান আটক করে ভৈরব থানা পুলিশ। এরপর ওয়ার্কশপে নিয়ে বডি কেটে একে একে বের করে আনা হয় ১২ কেজি গাঁজা।

 

চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পিকআপের ড্রাইভার আল-আমিন ও হেলপার চান মিয়াকে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধারকৃত গাঁজা হবিগঞ্জ থেকে নেয়া হচ্ছিল ঢাকায়। 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে ঢাকাগামী ১টি পিকআপ ভ্যান আটক করা হয়। আটককৃতদের তথ্য মতে পিকআপ ভ্যানের বডি কেটে ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন