
নিউজ ডেস্কঃ বিশেষ কোনো পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসি এবং সমমানের শ্রেণির ফল পরীক্ষা ছাড়াই প্রকাশ করতে পৃথক পৃথক তিনটি আইন সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল- ২০২১ নামে উত্থাপন করেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী উপস্থাপিত এই বিল তিনটির মধ্যে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি একদিনের মধ্যে এবং বাকি দুটি দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।As