
নিউজ ডেস্কঃ পায়ে হেঁটে বান্দরবানের ১৬৬০ ফুট উচ্চতার মারায়ন তং পাহাড়ে উঠে সবাইকে অবাক করে দিয়েছে পাবনার চাটমোহরের তিন বছরের শিশু সাবিলা মোস্তাফিজ জারা। সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে কারো কোলে না উঠে নিজেই হেঁটে পাহাড়ে ওঠানামা করেছে সে।
জারার পায়ে হেঁটে পাহাড়ে ওঠানামার বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন সেখানকার পর্যটক গাইডরা। তারা জানিয়েছেন, এর আগে এত কম বয়সী শিশু পায়ে হেঁটে পাহাড়ে ওঠেনি।
পাবনার চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ফ্রিল্যান্স ওয়েবসাইট ডেভেলপার মো. মুস্তাফিজুর রহমান ও সাদিয়া ইসলাম ইলা দম্পতির মেয়ে জারা। জারার এমন কৃতিত্বে খুশি বাবা-মা, স্বজন ও প্রতিবেশীরা। এত কম বয়সী শিশু ১৬৬০ ফুট উচ্চতার মারায়ন তং পাহাড় পায়ে হেঁটে জয় করার বিষয়টি খতিয়ে দেখে স্বীকৃতির দাবি সংশ্লিষ্টদের।