News71.com
 Bangladesh
 19 Jan 21, 07:26 PM
 234           
 0
 19 Jan 21, 07:26 PM

সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে রোহিঙ্গারা ভাসানচরে আসবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে রোহিঙ্গারা ভাসানচরে আসবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'রোহিঙ্গারা তাদের দেশে ফেরৎ যাবে। ভাসানচর ও আশপাশ এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য এ থানা উদ্বোধন করা হয়েছে। রোহিঙ্গারা এতোদিন ভুল বুঝেছিলো যে, এখানে তাদের নানা ধরনের অসুবিধা হবে। ভাসানচরের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে।'

 

মঙ্গলবার বেলা ২টায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভাসানচর থানা উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। এটি নোয়াখালী জেলার দশম থানা। হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ছয়টি মৌজা নিয়ে এই নতুন থানা গঠিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন