News71.com
 Bangladesh
 19 Jan 21, 07:25 PM
 237           
 0
 19 Jan 21, 07:25 PM

করোনা আপডেটঃ ২৪ ঘন্টায় মৃত্যু ২০, শনাক্ত ৭০২ জন

করোনা আপডেটঃ ২৪ ঘন্টায় মৃত্যু ২০, শনাক্ত ৭০২ জন

 

নিউজ ডেস্কঃ মারণভাইরাস করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯৪২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৭০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৯ হাজার ৩১ জন।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৮৫৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন