News71.com
 Bangladesh
 19 Jan 21, 07:24 PM
 220           
 0
 19 Jan 21, 07:24 PM

সংশোধিত বাজেটে অতিরিক্ত ১১৫৭ কোটি টাকা চায় ইসি

সংশোধিত বাজেটে অতিরিক্ত ১১৫৭ কোটি টাকা চায় ইসি

 

নিউজ ডেস্কঃ  দেশের স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচন আয়োজনের জন্য সংশোধিত বাজেটে অতিরিক্ত এক হাজার ১৫৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া প্রশিক্ষণ খাতেও অতিরিক্ত ৭৪ কোটি ৩০ লাখ টাকা চেয়েছে সংস্থাটি।

 

একইসঙ্গে এনআইডি নিবন্ধন অনুবিভাগের চাহিদার প্রেক্ষিত টেলিযোগাযোগ সরঞ্জামাদির জন্য সাত কোটি টাকা এবং  কম্পিউটার সফটওয়্যার ও ডাটাবেজ রক্ষণাবেক্ষণের জন্য ১৫ কোটি টাকা চেয়েছে ইসি।

 

সম্প্রতি নির্বাচনী ব্যয় খাত, প্রশক্ষিণ, টেলিযোগাযোগ সরঞ্জামাদি এবং সফটওয়‌্যার ও ডাটাবেজ সংরক্ষণের জন্য ২০২০-২০২১ অর্থবছরে পাওয়া বাজেটের সংশোধনী বাজেটে এ অতিরিক্ত টাকা চেয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে চিঠি দিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন