News71.com
 Bangladesh
 19 Jan 21, 01:24 PM
 279           
 0
 19 Jan 21, 01:24 PM

অটোপাসের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

অটোপাসের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

 

নিউজ ডেস্কঃ চলমান করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে ২০২১ ব্যাচের পক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন করা হয়।

 

এতে ২০২১ এসএসসি ব্যাচের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী রায়ান উৎস। সংবাদ সম্মেলন শেষে অটোপাসের দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। 

 

করোনার কারণে গতবছরের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এর মধ্যে অনলাইন ক্লাস হলেও অনেকে তা থেকে বঞ্চিত। করোনার ঝুঁকিতে এসএসসি পরীক্ষা বাতিলের পক্ষে অধিকাংশ শিক্ষার্থী। তবে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে তার থেকে পরীক্ষা নেবার কথা জানা গেলেও এখনো প্রকাশিত হয়নি সংক্ষিপ্ত সেই সিলেবাস।

 

এদিকে করোনার ভ্যাকসিন না আসা এবং ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যুর খবরে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। করোনা মহামারিতে পরীক্ষা বাতিল চেয়েছে অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাব্লিক গ্রুপ খুলে তারা তাদের অভিমত প্রকাশ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন