
নিউজ ডেস্কঃ পানছড়িতে গলায় ফাঁস দিয়ে কাজল খন্দকার মুন্না (৫০) নামের একজন আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার হাসান নগর গ্রামের আবু সুফি খন্দকারের ছেলে। ১৮ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ১১টার দিকে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তার দুটি সংসারে ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
জানা যায়, নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে তার স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।