
নিউজ ডেস্কঃ বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার-২০২০ এর জন্য মনোনীত হয়েছেন প্রাবন্ধিক হাসান ফেরদৌস। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার লেখকের হাতে তুলে দেওয়া হবে। নিউইয়র্ক-প্রবাসী মননশীল লেখক হাসান ফেরদৌস দীর্ঘদিন থেকে লেখালেখির সঙ্গে জড়িত।