
নিউজ ডেস্কঃ মধ্য জানুয়ারির শেষ প্রান্তে ঢাকায় আবার টের পাওয়া যাচ্ছে শীতের তীব্রতার। গত ১ সপ্তাহে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা শৈত্যপ্রবাহ থেকে ২-৩.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে অবস্থান করছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালেও শীতের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কুয়াশা ও আংশিক মেঘ থাকলেও অন্যান্য দিনের মতো আজও ঢাকায় সূর্য দেখা দিয়েছে। এ দিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সারা দেশেই বেড়েছে শীতের প্রকোপ।
শ্রীমঙ্গল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার ও ময়মনসিংহ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। শীতের মধ্যেই দেশে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়।