News71.com
 Bangladesh
 19 Jan 21, 12:39 PM
 233           
 0
 19 Jan 21, 12:39 PM

বিয়ের তিন মাসের মাথায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

বিয়ের তিন মাসের মাথায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

 

নিউজ ডেস্কঃ নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে শারমিন (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল  সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত রিকাত শেখ (২৭) পলাতক রয়েছেন। 

     

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন