News71.com
 Bangladesh
 19 Jan 21, 12:01 PM
 253           
 0
 19 Jan 21, 12:01 PM

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আসছে বড় প্রণোদনা

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আসছে বড় প্রণোদনা

 

নিউজ ডেস্কঃ করোনা মহামারির বিপর্যয় সামাল দিতে সরকার ঘোষিত এক লাখ ২১ হাজার কোটি টাকার প্রণোদনা বাস্তবায়নের শুরু থেকেই ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে। এবার তাই প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ নিশ্চিত করতে সরকার ক্ষুদ্রঋণ সংস্থাগুলোকে (এমএফআই) কাজে লাগিয়ে ১০ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ আনতে যাচ্ছে।

 

নতুন প্রণোদনা প্যাকেজের জন্য বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার একটি ‘ঋণ সহায়তা তহবিল’ গঠন করবে। কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ পাবেন। ঋণগ্রহীতারা শুধু জাতীয় পরিচয়পত্র দাখিল করেই ঋণের আবেদন করতে পারবেন। নতুন প্রণোদনা প্যাকেজটি এরই মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদন করেছেন। চূড়ান্ত অনুমোদনের জন্য গত বৃহস্পতিবার এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন