News71.com
 Bangladesh
 19 Jan 21, 09:57 AM
 256           
 0
 19 Jan 21, 09:57 AM

ই-ট্রাফিকিংয়ের আওতায় আসছে রাজশাহী

ই-ট্রাফিকিংয়ের আওতায় আসছে রাজশাহী

নিউজ ডেস্কঃ পুলিশের ই-ট্রাফিকিংয়ের আওতায় আসছে পুরো রাজশাহী বিভাগ। রাজশাহীসহ বিভাগের আট জেলায় এখন থেকে ই-ট্রাফিকিং এর মাধ্যমে ট্রাফিক জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে। 

 

তাই সড়কে কাউকে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হলেও তা পরিশোধ করতে আর থানায় বা ট্রাফিক অফিসে যেতে হবে না। ঘটনাস্থলেই তাৎক্ষনিক সেবা পাবেন ভুক্তভোগী। 

 

সোমবার (১৮ জানুয়ারি) পুলিশের রাজশাহী রেঞ্জ কার্যালয়ে এই বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ (এসপি) ও ই-ট্রাফিকিং সেবাদাতা তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। আধুনিক ট্রাফিকিং সিস্টেমের আওতায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক জরিমানা সহজীকরণের লক্ষ্যে এ চুক্তি সম্পাদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন