News71.com
 Bangladesh
 19 Jan 21, 09:56 AM
 220           
 0
 19 Jan 21, 09:56 AM

বেনাপোলে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্যসহ আটক ৩০৪ জন

বেনাপোলে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্যসহ আটক ৩০৪ জন

নিউজ ডেস্কঃ করোনাকালীন সময়েও নিরাপত্তার সঙ্গে যেন পাল্লা দিয়ে বেড়েছিল যশোরের বেনাপোল সীমান্ত পথে চোরাচালান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর চোখ ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিন ঘটেছে মাদকসহ কোনো না কোনো পণ্যের পাচার কার্যক্রম। 

 

২০২০ সালে বেনাপোল সীমান্ত থেকে শুধু যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১১৯ কোটি ৮২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের মাদক, স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, বৈদেশিক মুদ্রা, চন্দন কাঠ, কসমেটিক্স ও গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ হয়েছে। এসময় পাচারের সঙ্গে জড়িত ৩০৪ জনকে আটক করা হয়েছে।

 

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন