News71.com
 Bangladesh
 18 Jan 21, 09:39 PM
 681           
 0
 18 Jan 21, 09:39 PM

অবৈধ ইট ভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

অবৈধ ইট ভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

 

নিউজ ডেস্কঃ লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইট ভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ জানুয়ারি) লোহাগাড়ার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।  পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। 

 

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে এমআরবি, এসবিএম এবং এইচবিএম নামের তিনটি ইট ভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে  জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন