News71.com
 Bangladesh
 18 Jan 21, 09:32 PM
 223           
 0
 18 Jan 21, 09:32 PM

জিরানি খালে মিলল ২০ হাজার টন বর্জ্য

জিরানি খালে মিলল ২০ হাজার টন বর্জ্য

 

নিউজ ডেস্কঃ ঢাকাবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ক্র্যাস প্রোগ্রামের আওতায় পরিচালিত তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ ও চ্যানেল পরিষ্কার কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। কার্যক্রমের অংশ হিসেবে গত ১০ দিনে জিরানি খাল থেকে ২০ হাজার টন বর্জ্য ও মাটি উত্তোলন করা হয়েছে। 

 

শুক্রবার বাদে ৭ জানুয়ারি হতে শুরু হওয়া এই কার্যক্রম প্রতিদিন চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি। গত ১৪ তারিখে সাকরাইন উৎসবের জন্য বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ ছিল এবং গত ১৫ তারিখে সেগুনবাগিচা বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ বন্ধ ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন