News71.com
 Bangladesh
 18 Jan 21, 08:34 PM
 225           
 0
 18 Jan 21, 08:34 PM

৬৩ প্রতিষ্ঠানকে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি

৬৩ প্রতিষ্ঠানকে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি

 

নিউজ ডেস্কঃ দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে আরও ৬৩ বেসরকারি প্রতিষ্ঠানকে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ পর্যন্ত পাঁচ দফায় বেসরকারিভাবে আট লাখ ৭৩ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দিল সরকার। 

 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে ৬৩টি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দপত্র ইস্যুর সাতদিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ই-মেইলে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা এক থেকে পাঁচ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে বাকি চাল বাজারজাত করতে হবে। 

 

এছাড়া যেসব প্রতিষ্ঠান পাঁচ হাজার থেকে ১০ হাজার টন পর্যন্ত বরাদ্দ পেয়েছে, তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ দিনের মধ্যে বাকি ৫০ শতাংশ চাল এনে বাজারজাত করতে হবে বলে শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না বলেও শর্ত দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন