News71.com
 Bangladesh
 18 Jan 21, 06:29 PM
 258           
 0
 18 Jan 21, 06:29 PM

রাজধানীর কদমতলীতে নকল তার উৎপাদন, কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর কদমতলীতে নকল তার উৎপাদন, কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা

 

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলীতে নকল বৈদ্যুতিক তার উৎপাদন করায় চার কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, রোববার (১৭ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কদমতলী এলাকায় অনুমোদনহীন, ভেজাল, নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করার দায় উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।এসময় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

 

প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন, ভেজাল, নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন করে বাজারজাত করে আসছিল বলেও জানান মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন