News71.com
 Bangladesh
 18 Jan 21, 05:57 PM
 255           
 0
 18 Jan 21, 05:57 PM

দু-এক দিনের মধ্যে দেশে আসছে ১০ লাখ ডোজ টিকা

দু-এক দিনের মধ্যে দেশে আসছে ১০ লাখ ডোজ টিকা

 

নিউজ ডেস্কঃ  দেশে ১০ লাখ ডোজ  টিকা দু-এক দিনের মধ্যে আসছে। করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনায় যুক্ত দায়িত্বশীল পর্যায় থেকে আজ সোমবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সূত্রটি জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকা থেকে ভারত সরকার বাংলাদেশ সরকারকে এই টিকা উপহার হিসেবে দিচ্ছে। 

 

এর আগে আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য  রিপোর্টার্স প্রগ্রামে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশকে কিছু টিকা উপহার হিসেবে দেবে। যা যেকোনো সময় দেশে আসতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন