News71.com
 Bangladesh
 18 Jan 21, 02:39 PM
 264           
 0
 18 Jan 21, 02:39 PM

আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে জনশুমারি

আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে জনশুমারি

 

নিউজ ডেস্কঃ আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জনশুমারির মূল শুমারি অনুষ্ঠিত হবে। এ এক সপ্তাহে সারা দেশের মানুষকে গণনার আওতায় আনা হবে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে জোনাল অপারেশন (প্রথম) প্রশিক্ষণ কার্যক্রম। 

 

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ পরিসংখ্যান (বিবিএস) ভবনে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভাপতিত্ব করেন মহাপরিচালক তাজুল ইসলাম।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন