
নিউজ ডেস্কঃ বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে একটি রোরো ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কুয়াশা কাটতে শুরু করলে সোয়া এগারোটায় রোরো ফেরির মাধ্যমে চলাচল শুরু করা হয়। তবে শিমুলিয়া থেকে এখন পর্যন্ত কোন ফেরি বাংলাবাজার ঘাটে আসেনি। জানা গেছে মাঝ পদ্মায় এখনো কুয়াশা রয়েছে।