News71.com
 Bangladesh
 18 Jan 21, 02:34 PM
 255           
 0
 18 Jan 21, 02:34 PM

সাংবাদিকের মাথা ফাটানো ইউপি চেয়ারম্যান মাহমুদুর বরখাস্ত

সাংবাদিকের মাথা ফাটানো ইউপি চেয়ারম্যান মাহমুদুর বরখাস্ত

 

নিউজ ডেস্কঃ অবশেষে বরখাস্ত হলেন সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেয়া ভূরুঙ্গামারী সদর ইউপির সেই চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন। রবিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে সাধারণ জনগণকে লাঞ্ছিত, পুজা মন্ডপের দোকান সরানো, পল্লী বিদ্যুতের কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও চিকিৎসকদের হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

শুধু তাই নয়, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেপ্তারও হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন