News71.com
 Bangladesh
 18 Jan 21, 02:33 PM
 235           
 0
 18 Jan 21, 02:33 PM

মৌলভীবাজারে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২ জন

মৌলভীবাজারে সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ২ জন

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার রাধানগর থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রোববার (১৭ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল রাধানগর জেরিন পয়েন্ট থেকে তাদের আটক করে। 

 

আটকরা হলেন শ্রীমঙ্গল উপজেলার বিষামণি গ্রামের রবীন্দ্র দেববর্মার ছেলে নিশির দেববর্মা ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের চান মিয়ার ছেলে ইউসুফ মিয়া। এ ঘটনায় র‌্যাব-৯ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন