News71.com
 Bangladesh
 18 Jan 21, 02:31 PM
 241           
 0
 18 Jan 21, 02:31 PM

রাঙামাটিতে দেশীয় অস্ত্রসহ আটক ৭ জন

রাঙামাটিতে দেশীয় অস্ত্রসহ আটক ৭ জন

 

নিউজ ডেস্কঃ রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে দেশীয় বন্দুকসহ ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (১৭ জানুয়ারি) বিকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাওয়াপাড়া এলাকার চাইলগ্য ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বিরমনি ত্রিপুরা (৪৫) বিষ্ণমনি ত্রিপুরা (৪৪) ও জীবন ত্রিপুরা (২৬)। রাঙামাটির রাজস্থলী উপজেলার লক্ষণ ত্রিপুরা (৩০) ও বীর বাহাদুর ত্রিপুরা (২৬)।

 

রোববার রাতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটককৃতদের কাছ থেকে ছয়টি দেশে তৈরি বন্দুক, ছুরি, বারুদ, কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন