News71.com
 Bangladesh
 18 Jan 21, 02:30 PM
 213           
 0
 18 Jan 21, 02:30 PM

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায়  স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।

 

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরো জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন