
নিউজ ডেস্কঃ দেশে বেড়েছে শীতের প্রকোপ। শ্রীমঙ্গল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার ও ময়মনসিংহ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। এদিকে শীতের মধ্যেই দেশে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়। তবে এই বৃষ্টি বলয়ে সারাদেশে বৃষ্টিপাত হবে না বলেও জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, সোমবার (১৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে পারে। আর মঙ্গলবার অথবা বুধবার থেকে শৈত্যপ্রবাহ কাটতে শুরু করবে। জানুয়ারি মাসের পুরোটাই শীতকাল। তাই এই মাসে শৈত্যপ্রবাহ থাকুক আর নাই থাকুক শীত থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলমান শৈত্যপ্রবাহ চলতি মাসের বাকি সময়-জুড়ে অব্যাহত থাকতে পারে। মাঝে ১৮ ও ১৯ জানুয়ারি বাতাসে জলীয় বাষ্প ও আকাশে মেঘ বেড়ে যেতে পারে। ফলে দেশের বিভিন্ন স্থানে কুয়াশা ও হালকা বৃষ্টি হতে পারে, তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। এরপর তাপমাত্রা আবারও কমতে থাকবে।