News71.com
 Bangladesh
 18 Jan 21, 12:16 AM
 288           
 0
 18 Jan 21, 12:16 AM

সৌদির বাংলাদেশি পাসপোর্টধারীরা আবেদন করলে, তা রিনিউ করা হবেঃ স্বরাষ্ট্র মন্ত্রী

সৌদির বাংলাদেশি পাসপোর্টধারীরা আবেদন করলে, তা রিনিউ করা হবেঃ স্বরাষ্ট্র মন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশি কোনো নাগরিক যদি সৌদি আরবে রোহিঙ্গা হিসেবে গিয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে আমরা বাংলাদেশি পাসপোর্ট দেবো। রোহিঙ্গা যারা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট নিয়ে সৌদি গিয়েছে, তারা যদি পাসপোর্ট রিনিউ করার আবেদন করে, অবশ্যই আমরা বিষয়টি দেখবো। 

 

রোবরার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এ হোটেল ঢাকা ওয়েস্টিনের বল রুমে-১ আয়োজিত কিং সালমান রিলিফ সেন্টার বাংলাদেশে রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩০ হাজার ঝুড়ি খাদ্য বিতরণ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন। 

 

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সৌদি আরবে অবস্থানরত কোনো রোহিঙ্গা যদি একবার বাংলাদেশি পাসপোর্ট পেয়ে থাকে, তাহলে তারা রিনিউয়ের আবেদন করলে বিচার-বিশ্লেষণ করে বিষয়টি চিন্তা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন