
নিউজ ডেস্কঃ গণমানুষের কল্যাণে কাজ করাই রাজনৈতিক অঙ্গীকার উল্লেখ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, নির্বাচিত হয়ে আমি ক্ষুদ্র ব্যবসাযীদের কল্যাণে বিশেষ প্রকল্প চালুর উদ্যোগ নেব। ফুটপাতে যারা ব্যবসা করে জীবিকা চালায় তাদের ব্যাপারে সুস্পষ্ট একটি নীতিমালা সবার সমম্বয়ে প্রণয়ন করবে সিটি করপোরেশন। যাতে হকাররা ব্যবসা কার্য চালাতে পারে এবং জনসাধারণের চলাচলেও বিঘ্ন না ঘটে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে রোববার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।