News71.com
 Bangladesh
 18 Jan 21, 12:13 AM
 381           
 0
 18 Jan 21, 12:13 AM

খরচ কমাতে সেচ দক্ষতা ৫০ শতাংশ করা হবেঃ কৃষিমন্ত্রী

খরচ কমাতে সেচ দক্ষতা ৫০ শতাংশ করা হবেঃ কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ফসল উৎপাদনে সেচের খরচ অনেক কমেছে। এটিকে আরও কমিয়ে আনতে উদ্যোগ অব্যাহত রয়েছে। দেশের সেচ দক্ষতাকে ৩৮ শতাংশ থেকে ৫০ শতাংশ উন্নীত করা হবে, যেন ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ে ও সেচ খরচ আরও কমে আসে। 

 

রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিএডিসি অডিটোরিয়ামে ‘ভূগর্ভস্থ পানি মনিটরিং ডিজিটালাইজেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএডিসি ‘ক্ষুদ্রসেচ উন্নয়নে জরিপ ও পরিবীক্ষণ ডিজিটালাইজেশন প্রকল্পের’ আওতায় এ সেমিনারের আয়োজন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন