News71.com
 Bangladesh
 18 Jan 21, 12:12 AM
 227           
 0
 18 Jan 21, 12:12 AM

বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশঃ ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশঃ ধর্ম প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো: ফরিদুল হক খান, এমপি বলেছেন, কোনো সম্প্রদায়কে পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে পর্যাপ্ত পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

প্রতিমন্ত্রী রবিবার সকাল ১১ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯০তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি যুক্ত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিপ্রস্তর করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন