News71.com
 Bangladesh
 18 Jan 21, 12:10 AM
 202           
 0
 18 Jan 21, 12:10 AM

দীপন হত্যা মামলাঃ সব আসামির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

দীপন হত্যা মামলাঃ সব আসামির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্কঃ জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় আট আসামির সবার মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। রোববার (১৭ জানুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনকালে এ আর্জি জানান তারা। এদিন সহকারী পাবলিক প্রসিকিউটর গোলাম ছারোয়ার খান জাকির রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন৷ এরপর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। তবে তাদের বক্তব্য শেষ না হওয়ায় সোমবার পরবর্তী শুনানির জন্য দিন রেখেছেন আদালত। 

 

গত ১১ জানুয়ারি আসামিপক্ষে সাফাই সাক্ষী গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১৭ জানুয়ারি দিন রাখেন৷ এ মামলার আসামিরা হলেন- মইনুল হাসান শামীম, আ. সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, শেখ আব্দুল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন ওরফে হাসিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন