
নিউজ ডেস্কঃ রংপুরের পীরগাছায় রুপালি বেগম নামের এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ফলে সন্তান জন্মদানের ঘটনায় দায়েরকৃত মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এ ছাড়া সন্তানকে ওয়ারিশ ঘোষণাসহ সম্পত্তির ভাগ দেওয়ার আদেশ দিয়েছে আদালত।
আজ রবিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত পীরগাছার বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আবুল কালাম আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্ত সম্পর্কে রূপালি বেগমের দুলাভাই।