
নিউজ ডেস্কঃ রাজধানীর কাকরাইলে মা-ছেলে শাওন হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসির রায় ঘোষণা দিয়েছেন আদালত। রোববার (১৭ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর সাবিনা আক্তার দিপা।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন রুহুল আমিন খান। ঘটনার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।