News71.com
 Bangladesh
 17 Jan 21, 12:01 PM
 245           
 0
 17 Jan 21, 12:01 PM

চকবাজার ও কেরানীগঞ্জ থেকে ১৭ জুয়াড়ি আটক

চকবাজার ও কেরানীগঞ্জ থেকে ১৭ জুয়াড়ি আটক

 

নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজার ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-১০। শনিবার র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চকবাজার এলাকা থেকে আটকরা হলেন রুবেল (৩৫), আলমগীর (৩৩), ইউছুফ (৩৪), হাসান (৩৬), ইব্রাহীম (৩২), হাসান (৩২), মোহাম্মদ আলী (৪০), আজিজুল (৩০) ও ছিদ্দিকুর রহমান (৩২)।

 

দক্ষিন কেরানীগঞ্জ থেকে আটকরা হলেন- ইকবাল হোসেন (৩৫), আরিফ বেপারী(৩৭), সোলেমান (৩৬), হায়ডুল (৩৭), সেলিম (৪১), পলাশ (৩৬), সোহেল (৩২) ও মিজান তালুকদার (৩৮)।

 

আসামিরা পেশাদার জুয়াড়ি। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন