
নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল লেইছ মিয়া এবং তার বড় ভাই কমিউনিটি ব্যক্তিত্ব আকদ্দুস আলী মারা গেছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে বড় ভাই আকদ্দুস আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েল লন্ডন হসপিটালে ইন্তেকাল করেন এবং এর ১০ ঘণ্টা পর সন্ধ্যায় নিজ ঘরে মৃত্যুবরণ করেন ছোটভাই আবুল লেইছ মিয়া।
তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। তাদের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে।মরহুম আবুল লেইছ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও এক সময় দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি নিউহ্যামে বসবাস করতেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসশী গ্রামে তার আদি বাড়ি।