News71.com
 Bangladesh
 17 Jan 21, 10:35 AM
 254           
 0
 17 Jan 21, 10:35 AM

আজ থেকে সংসদ ভবন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা

আজ থেকে সংসদ ভবন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৭ জানুয়ারি) রাত ১২টা থেকে ডিএমপির এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

 

শনিবার (১৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভবনের আশপাশে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

 

ডিএমপি কমিশনার জানান, আসন্ন অধিবেশন চলাকালীন সংসদ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন