News71.com
 Bangladesh
 16 Jan 21, 10:27 PM
 282           
 0
 16 Jan 21, 10:27 PM

আগামী ৩ দিন তাপমাত্রা বাড়তে পারে, এরপর বৃষ্টি

আগামী ৩ দিন তাপমাত্রা বাড়তে পারে, এরপর বৃষ্টি

 

নিউজ ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর আগামী তিনদিনে রাতের তাপমাত্রা বাড়তে পারে। তারপরের পাঁচদিনের শেষের দিকে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

 

আজ শনিবার ২৪ ঘণ্টার শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, বদলগাছী, দিনাজপুর ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন