
নিউজ ডেস্কঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় ফসলি জমিতে সেচের পানি দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় তবিবার মোল্যা উমর মোল্যার জমির ওপর দিয়ে পাইপ দিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। জমির ফসলের ক্ষতি হচ্ছে দাবি করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।
খবর পেয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধাঘণ্টার সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত উমর বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।