News71.com
 Bangladesh
 16 Jan 21, 10:21 PM
 236           
 0
 16 Jan 21, 10:21 PM

যাত্রাবাড়ীতে প্রায় ৩ লাখ জাল টাকাসহ আটক ২ জন

যাত্রাবাড়ীতে প্রায় ৩ লাখ জাল টাকাসহ আটক ২ জন

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২ লাখ ৯০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান  বিষয়টি জানান। আটকরা হলেন- খোকন মিয়া (৪৮) ও মৌসুমী আক্তার (২৯)।  

 

মেজর শাহরিয়ার জানান, বৃহস্পতিবার রাত ১১টায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই লাখ ৯০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ জাল টাকা চক্রের দুই সদস্যকে আটক করা হয়।  তিনি আরও জানান, আসামিরা জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবারহ আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন