News71.com
 Bangladesh
 14 Jan 21, 10:09 PM
 202           
 0
 14 Jan 21, 10:09 PM

সিরাজুল আলম খান জাতি রাষ্ট্র নির্মাণের অন্যতম রূপকার॥ জাসদ

সিরাজুল আলম খান জাতি রাষ্ট্র নির্মাণের অন্যতম রূপকার॥ জাসদ

নিউজ ডেস্কঃ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খানের সুচিকিৎসা ও সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করে স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাঙালির জাতি রাষ্ট্র বিনির্মাণে সিরাজুল আলম খানের অবদান অপরিসীম। ১৯৬২ সালে নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করে স্বাধীনতার মন্ত্রকে ছাত্র যুব সমাজের মননে ও চেতনার মাঝে বিস্তার করে দেয়ার কুশলী কারিগর তিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি রাষ্ট্র 'বাংলাদেশ' গঠনের অন্যতম রূপকার তিনি।

তার নির্দেশনায় প্রণীত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, রচিত হয় স্বাধীনতার ইশতেহার। তিনি ছিলেন মুজিব বাহিনীর অন্যতম সংগঠক। রাষ্ট্রীয় পদ-পদবী বা স্থাবর অস্থাবর সম্পত্তির সকল মোহ ত্যাগ করে তিনি নিজেকে স্থাপন করেছেন অপার্থীব উচ্চতায়। এমন নির্মোহ ব্যক্তিত্ব জগতে বিরল। মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তিই তার নিরবচ্ছিন্ন সাধনা। রাজনীতি ও দর্শনের এই মহান চিন্তাবিদ অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অনন্য সাধারণ এই বাঙালির সু-চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি ও রোগমুক্তির জন্য দেশবাসীর আন্তরিক দোয়া কামনা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন