News71.com
 Bangladesh
 14 Jan 21, 10:09 PM
 207           
 0
 14 Jan 21, 10:09 PM

মির্জা কাদের দলের ভাবমূর্তি নষ্ট করছেনঃ শাজাহান খান

মির্জা কাদের দলের ভাবমূর্তি নষ্ট করছেনঃ শাজাহান খান

নিউজ ডেস্কঃ ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় ২১ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, মির্জা কাদেরের কোনো অভিযোগ থাকলে তা প্রধানমন্ত্রীসহ দলের শীর্ষ নেতাদের জানাতে পারে। এভাবে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক নয়। তার বক্তব্য প্রত্যাহার করে দলীয় ফোরামে গিয়ে কথা বলা উচিৎ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন