News71.com
 Bangladesh
 14 Jan 21, 08:13 PM
 236           
 0
 14 Jan 21, 08:13 PM

ঘুড়ি উৎসবের মাধ্যমে ঢাকার সংস্কৃতি তুলে ধরতে চাইঃ মেয়র তাপস

ঘুড়ি উৎসবের মাধ্যমে ঢাকার সংস্কৃতি তুলে ধরতে চাইঃ মেয়র তাপস

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন করা, সংরক্ষণ করা, পালন করা। সেই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন থেকে প্রত্যেক বছর এই ঘুড়ি উৎসবের আয়োজন করবে। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে চাই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর পুরান ঢাকার পাতলা খান লেনে পৌষ সংক্রান্তি উপলক্ষে সাকরাইনের ঘুড়ি উৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। তিনি বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আমরা এই উৎসব ঢাকাব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি।

আনন্দ উৎসবের মাধ্যমে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছেন। মেয়র তাপস বলেন, করোনা আমাদের গত মার্চ থেকে অনেক ক্ষতি করেছে। তার মধ্যেও যে আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি তা সাকরাইন উৎসবের মাধ্যমে প্রমাণ হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন