
নিউজ ডেস্কঃ কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। ২০২২ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে দোহাজারী-কক্সবাজার হয়ে রামু-গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজার আইকনিক রেলস্টেশন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, ২০২২ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে।