
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৮৪৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৮১৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯০ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।