News71.com
 Bangladesh
 14 Jan 21, 07:47 PM
 217           
 0
 14 Jan 21, 07:47 PM

স্ত্রীর মৃত্যুর খবরেই স্বামীর মৃত্যু॥ নবজাতকের দায়িত্ব নেবে কে

স্ত্রীর মৃত্যুর খবরেই স্বামীর মৃত্যু॥ নবজাতকের দায়িত্ব নেবে কে

নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে পুত্র সন্তান জন্মের ৮ দিনের মাথায় মায়ের মৃত্যুর খবর পেয়ে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত দম্পতির গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত স্ত্রী নাদিয়া আক্তার কলি’র (২২) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত দম্পতির বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে। নিহতের স্বজনরা জানায়, বুধবার রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ নিতে আসেন।

এসময় মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত ৮ জানুয়ারী তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। নিহতর স্বজনরা আরো জানায়, প্রায় ৬ বছর পূর্বে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর কলাতলা এলাকায় মৃত মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়। মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটে খন্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৬ জানুয়ারী পটুয়াখালী শহরের মায়ো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নাদিয়া পুত্র সন্তানের জন্ম দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন