News71.com
 Bangladesh
 14 Jan 21, 11:21 AM
 282           
 0
 14 Jan 21, 11:21 AM

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ॥

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ॥

নিউজ ডেস্কঃ ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেপুর ব্রিজ দেবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে গতকাল বুধবার রাতে ওই রুটে যান চলাচল বন্ধ করা হয়। জানা যায়, ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরখানেক আগে পাশেই আরেকটি নতুন ব্রিজের কাজ শুরু করা হয়। তবে সেটি এখনো সম্পন্ন হয়নি। এজন্য বারবার মেরামত করে চালু রাখা পুরনো এই ব্রিজটি চাপ সহ্য করতে না পেরে গতকাল বুধবার রাতে দেবে যায়। এদিকে, চার লেনের কাজ চলায় মহাসড়কটি খোঁড়াখুঁড়ির কাজ ও নতুন সেতু নির্মাণের আগে বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফ এম সায়েদ বলেন, ব্রিজের ক্ষতি হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাতে ওই রুটে যান চলাচল বন্ধ করা হয়। তবে শহর হয়ে বিকল্প পথে যান চলাচল করছে। এ ব্যাপারে ঢাকা জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্রিজসংলগ্ন বিকল্প রাস্তা প্রস্তুত হবে বলে আশা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন