News71.com
 Bangladesh
 14 Jan 21, 11:07 AM
 227           
 0
 14 Jan 21, 11:07 AM

চকবাজারে ১৫ লাখ টাকার চকলেট জব্দ, আটক ৫ জন॥

চকবাজারে ১৫ লাখ টাকার চকলেট জব্দ, আটক ৫ জন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজার থানার কামালবাগ এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে চার কারখানা থেকে প্রায় ১৫ লাখ টাকার চকলেট জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রকার কেমিক্যাল মিশিয়ে চকলেট ও শিশু খাদ্য তৈরির দায়ে মালিকসহ পাঁচজনকে আটক করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪ টায়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও র‍্যাব-৩ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক পাঁচজন হলেন- সুবেল লজেন্স ফ্যাক্টরির মালিক সোহেল ব্যাপারী, প্রধান কারিগর জাহের দফাদার, আবির ফুড প্রোডাক্টের প্রধান কারিগর আব্দুস সালাম, কবির ফুড প্রোডাক্টসের প্রধান কারিগর ইয়াসিন ও শহিদ ফুড প্রোডাক্টসের মালিক মোহাম্মদ তারেক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন