News71.com
 Bangladesh
 13 Jan 21, 10:36 PM
 231           
 0
 13 Jan 21, 10:36 PM

কোনো প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে নাঃ বীর বাহাদুর উশৈসিং

কোনো প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে নাঃ বীর বাহাদুর উশৈসিং

নিউজ ডেস্কঃ প্রকল্প কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে। একই সঙ্গে কোনো প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বুধবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প পরিচালকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

বীর বাহাদুর উশৈসিং বলেন, ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, তেমনি কাজ খারাপ করলে তিরস্কার ও শাস্তি দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রকল্প প্রণয়নের সময় দুর্গম ও প্রত্যন্ত এলাকায় যেতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক জায়গার একাধিক সংস্থা যেন প্রকল্প না নেয় তা নিশ্চিত করতে সমন্বয় করতে হবে। বাস্তবায়িত প্রকল্প থেকে জনগণ যেন দীর্ঘমেয়াদী উপকার পায়, সেটা বিবেচনা করে প্রকল্প নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন