News71.com
 Bangladesh
 13 Jan 21, 10:36 PM
 231           
 0
 13 Jan 21, 10:36 PM

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯০ জন॥

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯০ জন॥

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৩৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯০ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯১০ জনে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন