News71.com
 Bangladesh
 13 Jan 21, 10:36 PM
 221           
 0
 13 Jan 21, 10:36 PM

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণ॥ আহত ৩ জন

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণ॥ আহত ৩ জন

নিউজ ডেস্কঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে তিন নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাইখালী ইউনিয়নের পূর্বকেদালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাচিংপ্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০), হ্লামেচু মারমা (৩০)। তারা সবাই পূর্বকেদালা এলাকার বাসিন্দা। চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সকালে লাকড়ি কুড়াতে পাহাড়ে গেলে সেখানে তাদের বন্য হাতির দল আক্রমণ করে। এদিকে, আহতদের খোঁজ নিতে দুপুরে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানসহ প্রশাসনের কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন